November 23, 2026, 6:13 pm
শিরোনামঃ
দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ! রেমিট্যান্সে ১২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, পাঁচ মাসে এসেছে ১৩.৮২ বিলিয়ন ডলার

বুড়িচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ!

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার পাহাড়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহ আলম ও তার ছেলেদের বিরুদ্ধে।

গত ২১ ডিসেম্বর শনিবার সকালে বুড়িচং উপজেলার পাহাড়াপুর দারোগা বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মোসা. শাহিন আক্তার ৫ জনকে অভিযুক্ত করে বুড়িচং থানায় একটি অভিযোগ করেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, মো. সজিব মিয়া, মো. রাজিব মিয়া, মো. শাহ আলম, মোসা. লাকি আক্তার ও আবুল কাসেম সহ আরো ২/৩ জন অজ্ঞাত।

অভিযোগের ভিত্তিতে জানা যায়,গত ২০ ডিসেম্বর শাহিন আক্তারের বাড়ির পাশে জায়গা মাপতে আমিন আনেন শাহ আলম। এ সময় তার জায়গা মাপার কারন জানতে চাইলে শাহিন আক্তারকে গালমন্দ করে শাহ আলম। পরের দিন ২১ ডিসেম্বর সকালে শাহ আলম তার ছেলেদের নিয়ে এসে শাহিন আক্তারের নিজের জায়গা কাট গাছ জোরপূর্বক কেটে ফেলে। এবং শাহিন আক্তারকে হুমকি দিয়ে আসে যদি এ বিষয়ে থানায় অভিযোগ করে তাহলে তার বাড়ি ঘর আগুন দিয়ে জালিয়ে দেবে।

ভুক্তভোগী শাহিন আক্তার বলেন, আমার প্রতিবেশী শাহ আলম গত ২০ তারিখ আমিন এনে জায়গা মাপজোপ করে। এসময় আমার জায়গা মাপতে আসলে আমি জিজ্ঞেসা করতে যাই। তখন সে আমাকে গালাগালি করে। পরে ২১ তারিখ শনিবার সে তার ছেলেদেরকে সাথে নিয়ে আমার প্রায় ১ লাখ টাকার গাছ জোরপূর্বক কেটে ফেলে।

এ বিষয়ে আমি থানায় অভিযোগ করলে আমার বাড়ি ঘর জালিয়ে দিবে বলে হুমকি দেয়। আমি অসহায় হয়ে বুড়িচং থানায় অভিযোগ করেছি। আমি প্রশাসনের সহযোগিতা চাই।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহ আলমকে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, অভিযোগ যেহেতু করেছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা