October 24, 2026, 3:39 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

বেগম খালেদা জিয়া বিশ্বাস, আস্থা ও জাতীয় ঐক্যের প্রতীক : তানভীর হুদা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
Oplus_16908288

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বেগম খালেদা জিয়া একটি বিশ্বাস ও আস্থার নাম; তিনি বাংলাদেশের মানুষের আশা এবং জাতীয় ঐক্যের প্রতীক।

তিনি আরও বলেন, দেশের মানুষ যখনই অধিকার বঞ্চিত হয়েছেন, তখনই বেগম জিয়া অধিকারহারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, আন্দোলন করেছেন এবং রাজপথে ছিলেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমির মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তানভীর হুদা বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে আমাদের নেত্রীকে স্মৃতি-বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেদিন তিনি সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে বিচার চেয়েছিলেন। পরিবার-পরিজনের কাউকে পাশে থাকতে দেওয়া হয়নি। অথচ দেশপ্রেমের টানে তিনি দেশ ত্যাগ করেননি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরে বাংলাদেশ প্রবল অস্থিরতা থেকে যখন মুক্ত হয়, তখন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার প্রতীক হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। দেশকে পুনর্গঠন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি দল-মত নির্বিশেষে ঐক্যের বার্তা দিয়েছেন।

তানভীর হুদা জানান, গতকাল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তফসিলের পর রাজনৈতিক সভা-সমাবেশ আইনত নিষিদ্ধ, তাই আজ কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, শুধু বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

তিনি প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, মতলবের ৫ লক্ষ ভোটারের পক্ষ থেকে ধন্যবাদ, কারণ তিনি দেশের মানুষের কাঙ্ক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ ১৭ বছর ধরে জীবন দিয়েছে, জেল খেটেছে, মামলায় জর্জরিত হয়েছে, ঘরছাড়া হয়েছে। এখন সেই অধিকার প্রয়োগের সুযোগ এসেছে।

তানভীর হুদা আরও বলেন, বিদেশি ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। তিনি ধৈর্য ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

গজরা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি দুলাল মাস্টার এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম। দোয়া মাহফিলে বিভিন্ন মাদরাসার হাফেজ শিক্ষার্থীরা খতমে কুরআন সম্পন্ন করেন।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা