November 24, 2026, 1:10 pm
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

ভারতে অনুষ্ঠিত তরঙ্গ শক্তি আকাশ মহড়ায় সি-১৩০ পাঠাবে না বাংলাদেশ!

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
ছবি: অবজারভারের সৌজন্যে।

ভারতের রাজস্থানের আকাশে গত শুক্রবার থেকে শুরু হয়েছে বহুজাতিক উড়োজাহাজ মহড়া। যা চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

তরঙ্গ শক্তি নামের এই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশ অংশ নেওয়ার কথা। বাংলাদেশ থেকে পাঠানোর কথা সি-১৩০ আকাশযান। কিন্তু বাংলাদেশ সরকার এই আকাশযান পাঠাবে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও দ্য প্রিন্ট।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট বলছে, তরঙ্গ শক্তি নামের এই মহড়ার দ্বিতীয় পর্ব চলছে। এতে এখন বাংলাদেশের পরিবর্তে শ্রীলঙ্কা অংশ নেবে। বি–২০০ সুপার কিং এয়ার ম্যারিটাইম সারভাইলেন্স আকাশযান পাঠাবে। তবে, বাংলাদেশ সি-১৩০ আকাশযান না পাঠালেও প্রতিনিধি বা অবজারভার হিসেবে তিনজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা পাঠাবে।

 

বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রের বরাতে দ্য প্রিন্ট বলছে, তরঙ্গ শক্তি মহড়ার দ্বিতীয় পর্ব বাংলাদেশ বয়কট করেনি।

এর আগে সুলুরে গত ৬ থেকে ১৪ আগস্ট তরঙ্গ শক্তি মহড়ার প্রথম পর্ব ঠিকঠাক মতো অনুষ্ঠিত হয়। তাতে এত দেশ অংশ নেওয়ার কথা ছিল না। দ্বিতীয় পর্বে অস্ট্রেলিয়া, আমেরিকা, গ্রিস, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের ফাইটার জেট এতে অংশ নেবে। মহড়ার সময় ভারত এশিয়া তেজস, এসিইউ-৩০, এমকেআই এবং রাফালেসহ আধুনিক আকাশযান প্রদর্শন করবে। তবে, এতে বাংলাদেশের আকাশযান থাকছে না।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। প্রধার উপদেষ্টা হন ড. মুহাম্মদ ইউনূস। এরপর পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ‘সংকটে’ রয়েছে।

 

তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা