November 15, 2026, 10:23 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

মতলব উত্তরে খরিপ মৌসুমের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী শাকসবজি, হাইব্রিড শাকসবজি, রবি প্রণোদনার বীজ, সার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।

উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, সমবায় অফিসার ফারুক আলম।

আরো বক্তব্য রাখেন, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সালাউদ্দিন, কলাকান্দা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপসহকারী কৃষি অফিসার নুর মোহাম্মদ।

আলোচনা শেষে উফমী ফসল চাষী ৮৫০ জন কৃষকের মাঝে শাকসবজি বীজ ও নগদ অর্থ, ২ হাজার ৩০০ জন হাইব্রিড শাকসবজি চাষী কৃষকের মাঝে বীজ, ২০ কেজি করে সার ও নগদ অর্থ এবং রবি প্রণোদনার আওতায় ১০৮০ জন কৃষকদের মাঝে বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও একি মিত্র চাকমা বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি প্রণোদনা দিচ্ছে সরকার। এবারের রবি মৌসুমে ৪ হাজার ২৩০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ হচ্ছে। এই মতলব উত্তর উপজেলায় প্রায় ৫৩ হাজার কৃষক। আপনারা যে যার যার সাধ্যমত চাষাবাদ করবেন। বীজ নিয়ে কেউ অবহেলা করবেন না। কারো জমি খালি রাখবেন না।

তিনি আরও বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সেবা আন্তরিকতার সঙ্গে দিয়ে থাকি। আপনারা যখন যেই সমস্যাই মনে করবেন সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা তা সমাধানের চেষ্টা করব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই কৃষি উৎপাদনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে আরো সমৃদ্ধি করে তোলার চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা