November 15, 2026, 9:05 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

মতলব উত্তরে গজরা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তরের গজরা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে পূর্ব রায়েরদিয়া (নয়াকান্দি) স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নেয়ামত উল্লাহ খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম মোল্লা। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুল জলিল মেম্বার, বিএনপি নেতা আবুল হোসেন মৃধা, শাহজালাল মৃধা, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান, সহ সভাপতি সুমন মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়ালীউল্ল্যা প্রধান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহ আলম মোল্লা বলেন, মতলব উত্তরের গজরা ইউনিয়ন হচ্ছে বিএনপির দুর্গ। যুবদল এখানে অত্যন্ত সুসংগঠিত। অন্য কোনো দল এখানে ভোট চাইলেও ২০০ ভোটও যোগাড় করতে পারবে না। আমাদের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন দুঃসময়ে মতলবের বিএনপিকে সুসংগঠিত করেছেন। তিনিই এবার ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতন এই এলাকায় ছিল দুর্বিষহ। অনেক নেতাকর্মী মামলা-হামলা ও জুলুমের শিকার হয়েছেন। এ ইউনিয়নে যদি কেউ চাঁদাবাজ, জুলুম নির্যাতন করে, তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবারের নির্বাচন হবে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, আর দিনের ভোট রাতে হবে সেই সুযোগ আর নেই।

সমাবেশে নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা