October 24, 2026, 12:01 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে ফরাজীকান্দি দরবার শরীফে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ; মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না : ড. এনায়েতুল্লাহ আব্বাসী

মমিনুল ইসলাম:
Oplus_131072

প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও সুন্নি ত্বরীকার উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, “মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না।” তিনি প্রশ্ন তোলেন, কেন এই মানবিক করিডোর, আর দেশের গন্তব্য তাহলে কোন দিকে?

শুক্রবার (৯ মে) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে ইমামুত্ব ত্বরীকত আল্লামা শায়খ বোরহানুদ্দীন (রা.) ও জান্নাতুল বাক্কীর বাসিন্দা আল্লামা শায়খ ড. মানযূর আহমানিউজদ (রা.) এর ওফাত দিবস উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী উপরোক্ত বলেন।

নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ড. এনায়েতুল্লাহ আব্বাসী আরো বলেন, “নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদন মোটেও গ্রহণযোগ্য নয়। নারী ও পুরুষের অধিকার কখনোই এক হতে পারে না। কুরআন ও সুন্নাহর আলোকে প্রত্যেকের অধিকার নির্ধারিত হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “দেশে এখনো দুর্নীতি রয়ে গেছে। একে নির্মূল করতে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। ড. ইউনুসের কাছে আলাদিনের চেরাগ নেই, তাই কোনো একক ব্যক্তির ওপর নির্ভর না করে আমাদেরই এই দায়িত্ব নিতে হবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজারো ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদে ফাতাতু-যোহরার খতিব মাওলানা জাকারিয়া শিকদার।

অনুষ্ঠান শেষে আখেরি মুনাজাতও পরিচালনা করেন ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা