November 7, 2026, 1:17 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

মতলব উত্তরে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবায় উপকৃত ১ হাজার রোগী

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুরে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম ফয়েজ আহম্মেদ চৌধুরী এবং মরহুমা বেগম মাসুদা ফয়েজ চৌধুরীর স্মরণে একদিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিক রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে কালিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিস, মেডিসিন, হৃদরোগের সেবা গ্রহণ করেন।

শিবিরের উদ্বোধন করেন সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী ভুলু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের উদ্যোগে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাপত্র, প্রয়োজনীয় ওষুধ, চশমা বিতরণ এবং ডায়াবেটিক রক্ত পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ছানি পড়া রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, ছানি রোগীদের অপারেশনসহ যাবতীয় চিকিৎসা ব্যয় ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের নিজস্ব অর্থায়নে সম্পন্ন করা হবে।

চিকিৎসা সেবায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান (চক্ষু বিভাগ) অধ্যাপক ডা. জামাল নিজামুদ্দিনের নেতৃত্বে ৮ সদস্যের একটি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দল অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আহম্মেদ চৌধুরী তুহিন, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, সমাজসেবক রাসেল ফয়েজ আহম্মেদ চৌধুরী শাহিন, হাসপাতালের ব্যবস্থাপক মাইন উদ্দিন চৌধুরী’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিনামূল্যের এই চিকিৎসা কার্যক্রমে সেবা নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন আগত রোগী ও স্থানীয়রা। তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা