November 23, 2026, 1:11 am
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

মতলব উত্তরে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু: কৃষকের মুখে হাসি ; সরকারি উদ্যোগে স্বস্তি

মমিনুল ইসলাম:
Oplus_131072

‘সরকারি গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মূল কারিগর। তাদের স্বার্থ রক্ষা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। এই ধান সংগ্রহ কার্যক্রম তারই অংশ। কৃষক যেন দালালমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ধান বিক্রি করতে পারেন, আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি।

তিনি আরও বলেন, উপজেলার প্রকৃত ও নিবন্ধিত কৃষকরা যাতে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান বিক্রি করতে পারেন, সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে। প্রতিটি লেনদেন হবে ডিজিটাল এবং কৃষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে মূল্য পরিশোধ করা হবে।

এ বছর উপজেলার দুটি খাদ্য গুদামের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা ৬৮১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, যা মনপ্রতি ১৪৪০ টাকা। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে, কৃষকের অ্যাপ এবং উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত নিবন্ধিত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হবে। “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে যাতে সবাই সমান সুযোগ পান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জিয়াউল হক, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান, বাজারে যেখানে ধানের দাম ওঠানামা করে, সেখানে সরকার নির্ধারিত এই মূল্য তাঁদের জন্য আশীর্বাদস্বরূপ। ন্যায্য দাম পাওয়ায় তাঁরা খুশি এবং সরকারের এই উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।

এই ধান সংগ্রহ কার্যক্রম শুধু কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং দেশের খাদ্য মজুদের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা