November 15, 2026, 10:21 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

মতলব উত্তরে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ ; উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা কাপ-পিরিচ মার্কায় ভোট দিন : চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁমপুর মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস কাপ-পিরিচ প্রতীকে উপজেলার চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিকাল ৫ টায় উঠান বৈঠক ও সাহেব বাজারে সন্ধ্যা ৭ টায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আরো কয়েকটি স্থানে গণসংযোগ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, এবার ইভিএম ভোটিং পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হবে। যার যার ভোট সে সে দিবে। কারো হুমকি ধামকিতে আপনারা ভয় পাবেন না। এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মুক্ত করে দিয়েছেন। যেকেউ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে এবং সুষ্ঠু ভোট হবে। আপনারা জানেন সুষ্ঠু ভোট হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো।

তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে কাপ-পিরিচ মার্কায় একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। তাহলেই আপনাদের জয় হবে। একটি স্বার্থন্বেশী মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উঠে পড়ে লেগেছে। তাদের থেকে সকলকে সাবধান থাকতে হবে।

সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা