October 24, 2026, 3:31 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে সাদুল্লাপুর প্রিমিয়াম লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত!

মমিনুল ইসলাম :

মতলব উত্তরে সাদুল্লাপুর প্রিমিয়াম লীগ ক্রিকেট টুর্নামেন্ট (সিজন ৮) -২০২৫ ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলার সাদুল্লাপুর উত্তর পাড়া ব্রাক অফিস সংলগ্ন মাঠে আয়োজিত খেলায় সিনিয়র চ্যালেঞ্জার একাদশ, জুনিয়র লায়ন্স একাদশ কে ৭ উইকেটে পরাজিত জয়লাভ করেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

এ সময়  প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

খেলা উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক।

সাদুল্লাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাশেম প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা যুবদলের সহ সভাপতি খায়রুল হাসান বেনু, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল সরকার, ক্রিয়া সংগঠক আল- আমিন ভূইয়া।

এসময় হিসেবে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্য ফয়েজ আহমেদ, আল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজী, যুগ্ম আহবায়ক তুহিন, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা বাবু পাঠান’সহ বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা