October 6, 2026, 12:21 am
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

মতলব উত্তরে ১ আগস্ট শহীদ রাব্বি পারভেজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেঘা ফাইনাল

মমিনুল ইসলাম:
Oplus_131072

শহীদ রাব্বি পারভেজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর জমকালো ফাইনাল ম্যাচ আগামী ১ আগস্ট মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই জনপ্রিয় টুর্নামেন্টের ফাইনাল ঘিরে সর্বত্রই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ধনাগোদা স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক ও ছাত্রনেতা হাবিবুর রহমান (হাবিব)।

তিনি বলেন, আপনারা জানেন গত বছরে জুলাই আগষ্টে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মতলবের দুই ছাত্র নেতা রাব্বি ও পারভেজ শহিদ হয়েছে। তাদের স্মরণে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি খেলা নয়, এটি শহীদ রাব্বি পারভেজের স্মৃতি ধরে রাখার একটি প্রয়াস। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য। আমরা প্রতি বছর এই টুর্নামেন্ট অব্যাহত রাখবো।

টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর ড্যাব-এর সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ও চাঁদপুর জেলা বিএনপি সদস্য অধ্যাপক মাহবুব আহমেদ শামীম সরকার।

এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, হাবিবুল বাসার সুমন, এবং জাতীয় দলের আরও একাধিক সাবেক ও বর্তমান ক্রিকেট তারকা।

খেলা উপলক্ষে স্থানীয় এলাকাবাসী, তরুণ-যুবক, শিক্ষার্থী ও ক্রীড়া অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আয়োজক কমিটি ইতোমধ্যে মাঠ প্রস্তুত, নিরাপত্তা ও অতিথি আপ্যায়নের সকল প্রস্তুতি শুরু হয়েছে।

এ সময় আয়োজক হাবিবুর রহমান হাবিব জানান, আমরা চেষ্টা করছি এমন একটি আয়োজন করতে, যা স্মরণীয় হয়ে থাকবে সকল ক্রীড়াপ্রেমীদের কাছে। জাতীয় তারকাদের উপস্থিতি এবারের ফাইনালকে করবে আরও আকর্ষণীয়।

উল্লেখ্য, শহীদ রাব্বি পারভেজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর প্রথম সিজন শুরু হয়েছে। এলাকার তরুণ সমাজের মধ্যে খেলাধুলার চেতনা ও মূল্যবোধ জাগিয়ে তুলতে এ টুর্নামেন্ট ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা