October 24, 2026, 1:47 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব ও ছেংগারচর পৌরসভায় দুপুরে শ্রমিক দলের কমিটির অনুমোদন ; রাতে স্থগিত!

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব পৌরসভা ও ছেংগারচর পৌরসভা শ্রমিক দলের নবগঠিত কমিটির ৮ঘন্টার ব্যবধানে স্থগিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁদপুর জেলা শাখার ২টি আলাদা পেডে মতলব পৌর শ্রমিক দল ও ছেংগারচর পৌর শ্রমিক দলের কমিটি স্থগিত করেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়া।

ঐ পেডে উল্লেখ্য করেন অনিবার্য কারণ বশত চাঁদপুর জেলাধীন মতলব পৌর ও ছেঙ্গারচর পৌর শ্রমিক দলের কমিটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হইল।

এর আগে মঙ্গলবার সকালে মো. মনির হোসেন ফরাজিকে সভাপতি ও কবির হোসেন দেওয়ানকে সাধারণ সম্পাদক করে ৬৩ সদস্য বিশিষ্ট মতলব পৌর শ্রমিক দলের কমিটির ঘোষণা করলেন এবং মো. শাহাদাৎ হোসেন কে সভাপতি, মো. আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যদের ছেংগারচর পৌর শ্রমিক দলের কমিটির ঘোষণা করেছিল জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, অনেক নেতৃবৃন্দের অভিযোগ করেছে কমিটিগুলো এককভাবে হয়েছে। এই কারনে আমরা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা