November 24, 2026, 9:09 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

শিবগঞ্জে আওয়ামীলীগের সাবেক সভাপতির কারাদণ্ড!

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হককে চার বছরের সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন বিদ্যুৎ আদালত।

গত বুধবার দুপুরে বগুড়ার বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। আজিজুল হক শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার বানাইল মহল্লার মৃত মোজাম্মেল হকের ছেলে। বগুড়ার বিদ্যুৎ আদালতের পেশকার সৈয়দ শফিউল আলম রায় প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়, গত বছরের ১১ নভেম্বর দুপুরে পৌর এলাকার বানাইল কলেজ পাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মিটার পরিদর্শনে দেখতে পান আজিজুল হক তার নিজ বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে আনুমানিক ১৮ মাস ধরে অবৈধভাবে ১১টি ফ্যান, ২৯টি লাইট, ২টি ফ্রিজ, ১টি টিভি, ১টি এসি, ১টি রাইচকুকার ও ১টি পানির পাম্পে বিদ্যুৎ ব্যবহার করে ১১ লাখ ৩২ হাজার ৫৮৪ টাকা অবৈধ বিদ্যুৎ ব্যবহার সরকারি রাজস্ব ক্ষতি সাধন করেছেন।

এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা নেসকোর বিদ্যুৎ সরবরাহ এলাকার সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। বিদ্যুৎ আদালত বুধবার ওই মামলা সাক্ষ্য-প্রমাণ শেষে এই রায় ঘোষণা করেন।

বিদ্যুৎ আদালতের পেশকার সৈয়দ শফিউল আলম জানান, আসামী পলাকত থাকায় যেদিন গ্রেফতার বা আত্মসমপর্ন করবেন সেদিন থেকে রায় কার্যকর করা হবে। তবে বর্তমানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ, ৫ আগস্টের পর থেকে আজিজুল হক পলাতক রয়েছে। মুঠোফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও নাশকতা বিস্ফোরক দ্রব্য আইনে প্রায় ৯/১০ টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা