November 15, 2026, 9:50 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

সংখ্যালঘু বিএনপি বিশ্বাস করে না, সবাই বাংলাদেশি : অধ্যাপক তানভীর হুদা

মমিনুল ইসলাম:

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, পূজা মণ্ডপ পাহারা দেব এটার পক্ষে আমি নই, কারণ আমরা সবাই বাংলাদেশি। সবাই মিলেমিশে সকল ধর্মের উৎসব পালন করব। সংখ্যালঘু বিএনপি বিশ্বাস করে না, আমরা সবাই বাংলাদেশি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানভীর হুদা আরও বলেন, গত বছরের পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে নতুনভাবে পরিচালনার জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল হচ্ছে আওয়ামী লীগ। তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করেছে।

উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোপাল চন্দ্র দাস, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।এসময় আরো বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাধেশাহাম সাহা, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মহসিন মুক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মতলব উত্তরের ৩৪টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তানভীর হুদার পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা