November 6, 2026, 1:53 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

সাভার-আশুলিয়া ও গাজীপুরে ১৮৩ তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা!

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসাবে সুপরিচিত সাভার-আশুলিয়া ও গাজীপুর, তবে চলমান সহিংসতা,বে-আইনী ধর্মঘট, অস্থিতিশীল পরিস্থিতি আর শ্রমিকদের অসন্তোষ যেন পিছু ছাড়ছে না এই এলাকার তৈরি পোশাক কারখানাগুলো।

গতকাল বুধবার শ্রমিক বিক্ষোভে কারণে ১৮৩টি তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। এর মধ্যে সাভার-আশুলিয়া-জিরানী এলাকার ৫৪টি ও গাজীপুরের ১২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বাকি ১১৭ কারখানায় শ্রমিকেরা কাজ না করায় ছুটি দেওয়া হয়।

বিক্ষোভের এক পর্যায়ে গতকাল গাজীপুরের কাশিমপুর এলাকায় বিগবস করপোরেশন নামে একটি কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

হাজিরা বোনাস ও টিফিন বিল বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবি আদায়ে ৩১ আগস্ট থেকে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটছে।

এ ছাড়া কারখানায় নিয়োগে নারী ও পুরুষের সম-অধিকার নিশ্চিতের দাবিতেও বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশীরা। মাঝে চার দিন পরিস্থিতি ভালো থাকলেও গত মঙ্গলবার গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ শুরু হয়। গত সোমবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা আশুলিয়ার শ্রমিকদের হাজিরা বোনাস বৃদ্ধিসহ কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

বিজিএমইএর তথ্যানুযায়ী, সাভার-আশুলিয়ায় ৪৫০ তৈরি পোশাক কারখানা আছে। এর মধ্যে গতকাল ৫৪টি কারখানা অস্থিরতার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এ ছাড়া ৫৭ কারখানার শ্রমিকেরা কর্মক্ষেত্রে উপস্থিত হয়েও কাজ না করলে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অন্যদিকে শিল্প পুলিশ জানিয়েছে, গাজীপুরে বিক্ষোভ-আন্দোলনের জেরে ১২টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। আর ছুটি হয়েছে ৬০টি কারখানায়।

গতকাল বিকেলে আশুলিয়ায় কয়েক হাজার সাধারণ শ্রমিকের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএর নেতারা।

বৈঠক শেষে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব গণমাধ্যমকে জানান, ‘শ্রমিকেরা কাজ করতে চান, সেটি আমাদের জানিয়েছেন। পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে কারখানা খুলবেন মালিকেরা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা