November 23, 2026, 11:06 pm
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

সারাদেশের ন্যায় বুড়িচংয়েও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বী কারিগররা!

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

বাঙালি উৎসব পেলে বাঁচে। দুঃখ যতই থাকুক, হাসি- আনন্দে কাটাতে চায়। আর তাই এখানে বারো মাসে তেরো পর্বাণ।

সনাতন ধর্মালম্বীদের অন্যতম একটি উৎসব হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বছর ঘুরে আবারও এসেছে সেই ক্ষণ। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এর পরই বেজে উঠবে ঢাক। কানে আসবে শঙ্খ ধ্বনি। শুরু হয়ে যাবে বহু বছেরর পুরনো উৎসব। অবশ্য তারও আগে প্রতিমা গড়া চাই। এখন চলছে সেই কাজ। কেউ কেউ ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করে ফেলেছেন। আপন মনে পড়ে করে চলেছেন তারা। চলছে অন্যান্য প্রস্তুতিও। নতুন জামা- কাপড়ে সেজে বিভিন্ন মন্ডপে ঘুরে বেড়াবেন সনাতন ধর্মাবলম্বীরা। নাচবেন, গাইবেন চলবে খাওয়া-দাওয়া ও দল বেধে বেড়ানো।

পূজার সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা কারিগরদের ব্যস্ততা।দম নেওয়ারও ফুসরত নেই তাদের। পূজাকে ঘিরে উপজেলায় চলছে রাত দিন প্রতিমা তৈরির কাজ। কুমিল্লার বুড়িচং উপজেলায়  এবার ৩৭ টি মন্দিরে দুর্গাপূজা পালিত হবে।

মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৯ অক্টোবর। ঐদিন ষষ্ঠী পূজার মাধ্যমে  উৎসব শুরু হবে। ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিন তারিখ মাথায় রেখেই চলছে প্রস্তুতি।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কারিগরেরা প্রিতমা তৈরিতে বস্ত সময় কাটাচ্ছেন। নিজের সন্তানের মতো অতি  ভালোবাসায় তৈরি করা হচ্ছে  দুর্গা। দিন দু’য়েক পর রং তুলির আচঁড় দেওয়া হবে। আবার কোনো কোনো প্রতিমা চলছে  রঙের কাজ। এরপর কাপড় পড়ানো হবে।

প্রতিমা তৈরির কারিগর স্বপন  বলেন আগে প্রতিমা তৈরিতে খরচ কম হতো। এখন জিনিসপত্রের দাম  বেড়ে যাওয়ায় দ্বিগুন হয়ে গেছে প্রতিমা তৈরীতে খরচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা