July 23, 2026, 9:07 pm
শিরোনামঃ
অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশা পাইকুরাটিতে মামাশ্বশুরের সাথে পরকীয়া অভিযুক্ত তিন সন্তানের জননী প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী

অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু

মতলব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরের খাগুরিয়া গ্রামে নিরমল দাস (৭০) নামে এক বৃদ্ধ কেরির ট্যাবলেট (কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নিরমল দাস উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মৃত যোগেন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে নিরমল দাস কেরির ট্যাবলেট সেবন করেন। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকা নেওয়ার পথে বিকেল আনুমানিক ৫টার দিকে তার মৃত্যু হয়।

স্বজনদের ধারণা, দীর্ঘদিনের অভাব-অনটন ও মানসিক সমস্যার কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। পরিবারের আবেদনের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মানসিক সমস্যার কারণে তিনি কেরির ট্যাবলেট সেবন করেছিলেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়। ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা