August 11, 2026, 2:22 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিয়ন্ত্রণে পুলিশের নিষ্ক্রিয়তা বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

আজ শনিবার সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলসহ দলীয় কার্যক্রম নিয়ন্ত্রণে পুলিশের নিষ্ক্রিয়তা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, আওয়ামী লীগের মিছিল প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি এগুলো ভালোভাবে কন্ট্রোল করতে না পারে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

পরিদর্শন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা চেষ্টা করছি যাতে আইন–শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হয়। পুলিশ সদস্যদের কাজ আদায় করতে হলে তাদের থাকার ও খাওয়ার ব্যবস্থার দিকে আমাদের নজর দিতে হবে। সেই লক্ষ্যেই আমরা পরিদর্শনে যাচ্ছি।’

নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার বিষয়েও সরকার ভাবছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘একই বিভাগে পোস্টিংয়ের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। এতে করে তাঁদের পেশাগত কাজ ও জীবনযাপন সহজ হবে।’

বদলি হওয়া পুলিশ সদস্যরা নতুন কর্মস্থলে যোগ না দেওয়ার খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ‘এমন অভিযোগ প্রমাণিত হলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। আপনারা সাংবাদিকেরা এমন তালিকা দেন, আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

উপদেষ্টা আরও বলেন, ঢাকায় প্রায় সব কিছু নতুন করে সাজানো হচ্ছে। তাই সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা