August 10, 2026, 8:10 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপকমিটির সদস্য হলেন সাইফুল ইসলাম ভুইয়া অশ্রু

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য হলেন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ভূঁইয়া অশ্রু।

গত ৮ই জুন বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এমপি স্বাক্ষরিত আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

উক্ত উপ কমিটিতে ছাত্রলীগের একসময়ের রাজপথ কাঁপানো নেতা রমনা থানা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়াকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সন্মানিত সদস্য ঘোষণা করেন।

কমিটি ঘোষণার পর সাইফুল ইসলাম ভূঁইয়া জানান “আমি সব সময় ভিন্ন ধরনের রাজনীতি করি, আমার নেত্রী শেখ হাসিনার কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করে,  জাতির জনকের আদর্শকে বুকে লালন করে আমার রাজনীতিতে আসা দেশের সাধারণ মানুষের জন্য ন্যূনতম কিছু করতে পারলে আমি খুশি আমি সাধারণ একজন ছাত্রলীগ নেতা থেকে আজ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হয়েছি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই জাতির জনকের কন্যাকে ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার কে।  ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এমপি কে। ছাত্রনেতা হিসেবে যখন ছিলাম তখন যেভাবে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সব সময় দলের জন্য কাজ করেছি ঠিক সেভাবেও সব সময় আওয়ামী লীগের নীতি ও আদর্শকে লালন করে দিনগুলো তো ইনশাল্লাহ কাজ করে যাব।  আপনারা  সবাই আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা