October 24, 2026, 1:08 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটতে দোহারের আতিকুর রহমান

ইমরান হোসেন (দোহার উপজেলা প্রতিনিধি,ঢাকা) :

টানা তৃতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন দোহার উপজেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা মুহম্মদ আতিকুর রহমান। এর পূর্বে তিনি গত দুইবার একই পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

ঢাকার দোহার উপজেলার লটাখোলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান পরিবেশকর্মী মুহম্মদ আতিকুর রহমান ১৯৯৫ সালে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৭ সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ কৃতিত্বের সাথে পাশ করেন। ছাত্ররাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কাজের হাতেখড়ি হয় মাস্টারদা সূর্যসেন হল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই।

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির পোলিং এজেন্ট প্রশিক্ষণ ইউনিটের সদস্য ও মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করেন। ঢাকা-o১ সংসদীয় আসনে পোলিং এজেন্ট সাপোর্ট সেন্টার, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, দ্রুত ফলাফল গণনা ও ভোট কেন্দ্রের সাথে ২৪ ঘন্টা যোগাযোগের জন্য কল সেন্টার স্থাপন ও পরিচালনা করেন। এছাড়াও এসএমএস, লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠনমূলক ও তথ্যমূলক প্রচার করে রাজনীতিতে ইতিবাচক ধারার সৃষ্টি করেছিলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়ে আতিকুর রহমান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে, দেশের পরিবেশ রক্ষায় আরো বেশি কাজ করতে হবে। তরুনদের পরিবেশ ভাবনা ও উদ্যোগ নিয়ে আরো বেশি এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতন করতে হবে। এসময় তিনি দেশের সবাইকে অন্তত তিনটি করে গাছের চারা রোপণের আহবান জানান।

আতিক দীর্ঘদিন দায়িত্ব পালন করেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক পদে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে। তাছাড়া তৎকালীন ঢাকাস্থ দোহার উপজেলা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হিসেবে ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করেছেন দীর্ঘদিন। নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সক্রিয় সদস্য হিসেবে ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট  -এর কেন্দ্রীয় কমিটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন নিয়মিত। তিনি পরিবেশ নিয়ে নিজে যেমন কাজ করে যাচ্ছেন, এলাকার ছাত্র ও যুবকদের কাজ করার জন্য সর্বদা উৎসাহিত করে থাকেন এবং তার ব্যক্তিগত উদ্যোগে স্কুল ভিত্তিক ধারাবাহিক পরিবেশ সচেতনতামুলক ক্যাম্পেইন “সবুজ স্কুল সবুজ দেশ, গড়বো দ্রুত বাংলাদেশ” পরিচালনা করে যাচ্ছেন। ইতোমধ্যে সেই ক্যাম্পেইনের ২২তম কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন পরিচালনা করার প্রত্যাশায় এগিয়ে যাচ্ছেন।

এছাড়া সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সবাইকে সহায়তা করে যাচ্ছেন সে। বর্তমানে বেসরকারী একটি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত থাকার পাশাপাশি সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন। অসম্ভব এই বিনয়ী মানুষটি সব সময় শিক্ষার্থীদের সাথে থেকে শিক্ষাকে উৎসাহিত করে যাচ্ছেন। অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং আর্থিকভাবে সাহায্য করেন নিয়মিত। দোহার উপজেলা তথা বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও সবুজ দেশ হিসেবে গড়তে বদ্ধপরিকর তিনি৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা