October 24, 2026, 1:09 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন নুরুল আমিন রুহুল

মমিনুল ইসলাম:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন (মতলব উত্তর -দক্ষিণ) থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

রোববার (১৯ নভেম্বর) আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি।

এ সময় নুরুল আমিন রুহুল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো মনোনয়ন দিয়ে জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। এবারও দল আমাকে মনোনয়ন দিলে জনগণের জন্য আবারও কাজ করার সুযোগ পাব।

তিনি বলেন, সারা বছর রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ততার মধ্যেও আমি নির্বাচনী এলাকায় প্রতি সপ্তাহে গিয়েছি। দলের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সব মানুষের পাশে থেকে কাজ করেছি। দল আমাকে মনোনয়ন দিলে আশা করি দল মত নির্বিশেষে সবাই আমাকে নির্বাচিত করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য কাজ করে যেতে চাই। আসন্ন নির্বাচন ও দলীয় সব প্রয়োজনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবো। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর যে পথচলা, সেই পথচলায় আমাকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুযোগ দিয়ে আমাকে মহান সংসদে পাঠানোর জন্য আমি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ। পুনরায় আমাকে সুযোগ দিলে সংসদ সদস্য হয়ে এবার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহাম্মেদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লা মাষ্টার, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ সিদ্দিকী কাজল, চাঁদপুর জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, এমপির ব্যাক্তিগত সহকারী অ্যাড. লিয়াকত আলী সুমন, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, ছেংগারচর পৌর কাউন্সিলর হারিজ খাঁন, যুবলীগ নেতা দুলাল মিয়া, ওমর খাঁন, ইউসুফ লস্কর, বজলুল গণি, বোরহন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁন, যুগ্ম আহ্বায়ক মাশরুল খাঁন তামিম, সদস্য গোলাম কিবরিয়া টিটু, মাহমুদুল হাসান সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা