August 9, 2026, 6:09 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

আরডিএম মিডিয়া এন্ড প্রকাশনী’র পাণ্ডুলিপি আহ্বান!

নিজস্ব সংবাদ :

আগামী একুশে বইমেলা-২০২৬-এর জন্য আপনার অনন্য লেখাগুলোকে বই আকারে প্রকাশ করুন। লেখা আপনার বই আকারে পাঠকের কাছে পৌছে দেয়ার দায়িত্ব আমাদের। অমর একুশে বইমেলা ২০২৬ এ প্রকাশের জন্য পাণ্ডুলিপি আহ্বান করা যাচ্ছে। আমরা শুধুমাত্র বইমেলা কেন্দ্রিক নয় বরং সারা বছর বইয়ের কাজ করে থাকি। তাই তো যেকোনো সময় সৃষ্টিশীল ও সম্ভাবনাময় লেখকদের মৌলিক, সৃজনশীল ও মানসম্পন্ন বই প্রকাশ করে থাকি। সুতরাং বছরের শুরু থেকে বই প্রকাশের প্রস্তুতি নিয়ে কাজ করলে ভুলভ্রান্তি কাটিয়ে একটি পরিচ্ছন্ন ও নির্ভুল বই প্রকাশ করা সম্ভব। তাই তো বই প্রকাশ করার জন্য চাই গুণগতমান সম্পন্ন একটি বিশ্বস্থ ও নির্ভরযোগ্য প্রকাশনা প্রতিষ্ঠান।

আমাদের প্রকাশনা সংস্থা জন্মলগ্ন থেকে নতুন ধারায় নবীন লেখকদের বই প্রকাশে অগ্রাধিকার দিয়ে আসছে। নবীন লেখকের বই প্রকাশের ক্ষেত্রে ভালো লেখা ও ভালো সম্পাদনা মিলিয়ে নতুন কিছু বিবেচনা করা হয়। নতুন লেখকদের সঠিক দিকনির্দেশনাসহ বইয়ের প্রচারে ব্যাপক ভূমিকা রাখা হয় প্রকাশনা সংস্থার পক্ষ থেকে। নবীন লেখকরা তাদের গ্রন্থ নিজ খরচে প্রকাশ করতে পারবেন। তবে পাণ্ডুলিপি মানসম্মত হতে হবে এবং প্রকাশিত বই দায়িত্ব সহকারে সংরক্ষণ করা হবে। আমাদের প্রকাশনা সংস্থা বই বিক্রির অর্থ যথাযথভাবে লেখকদের রয়্যালটি দিয়ে থাকে। আমরা প্রতিটি পাণ্ডুলিপি অভিজ্ঞ সম্পাদক দ্বারা সম্পাদনা করে নির্ভুল বানানেঅঙ্গিকারবদ্ধ একটি প্রতিষ্ঠান। যার উপর নির্ভর করে একটি মানসম্পন্ন বই প্রকাশ হয়।

আপনি যদি আপনার প্রকাশিত গ্রন্থটি মান ভালো চান, তাহলে হাতে যথেষ্ট সময় রেখে আমাদের সাথে যোগাযোগ করুন এবং পাণ্ডুলিপি প্রকাশে সুযোগ দিন। সকল দিক বিবেচনা করে আজই সহজ শর্তে বই প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করুন।

*** পাণ্ডুলিপির ধরণ :
১. গল্প
২. কবিতা
৩. উপন্যাস
৪. ইতিহাস বিষয়ক
৫. ইসলামী বিষয়ক
৬. গবেষণা ও প্রবন্ধ
৭. শিশু সাহিত্য
৮. ভুতের গল্প
৯. অনুবাদ
১০. ম্যাগাজিন।
আপনার অথবা আপনার প্রিয়জনের পাণ্ডুলিপি পাঠাতে পারেন আমাদের।

*** আরডিএম মিডিয়া এন্ড প্রকাশনীর বৈশিষ্ট্যসমূহ :
১. অতিরঞ্জিত, চটকদার বিজ্ঞাপন ও প্রতারণা ছাড়া ন্যায্য মূল্যে মানসম্পন্ন বই প্রকাশে অঙ্গিকারবদ্ধ।
২. নিজস্ব প্রচ্ছদ শিল্পী দ্বারা সুন্দর প্রচ্ছদ অংকন।
৩. কোয়ালিটি সম্পন্ন কাগজ, উন্নত মেশিনে ছাপা ও নিখুঁত বাধাইয়ে বই প্রকাশ।
৪. পেশাদার প্রুফরিডার দ্বারা নির্ভুল বানান সংশোধন।
৫. একুশে বইমেলায় স্টলে বই প্রদর্শন ও বিক্রয়।
৬. একুশে বইমেলা ছাড়াও বিভিন্ন দোকান, অনলাইন শপে সারাবছর বই প্রদর্শন।
৭. অনলাইন শপ ছাড়াও বইয়ের অধিক প্রচারের জন্য বিভিন্ন পত্রিকা ও নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপন।
৮. আমাদের নিজস্ব পত্রিকা ও ওয়েবসাইটে বিনামূল্যে বইয়ের বিজ্ঞাপন ও প্রচারের সুযোগ।

*** আরডিএম মিডিয়া এন্ড প্রকাশনীর অন্যান্য সেবাসমূহ :
১. কম্পোজ
২. পাণ্ডুলিপি সংগ্রহ ও তৈরী
৩. পাণ্ডুলিপি সম্পাদনা
৪. পিডিএফ তৈরী
৫. নিজস্ব প্রচ্ছদ শিল্পী দ্বারা গ্রন্থ সম্পর্কিত নান্দনিক ও দৃষ্টিনন্দন প্রচ্ছদ তৈরি।
৬. প্রুফ রিডিং ও যথা সম্ভব নির্ভুল বানানের নিশ্চয়তা।
৭. লেখককের প্রুফ দেখার সুযোগ।
৮. সঠিক সময়ে বই সরবরাহের প্রতিশ্রুতি।
৯. জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগার কর্তৃক প্রদানকৃত সঠিক আইএসবিএন নাম্বার সংযুক্ত।
১০. সর্বাবস্থায় মানসম্পন্ন কাগজের নিশ্চয়তা।

*** বই ছাপানোর খরচের নিয়ম :
নূন্যতম ৩০০ কপি বই প্রকাশ করতে হবে যাতে করে খরচ অনেকাংশে কম পরবে। তবে, ৩০০ কপি থেকে কম হলে খরচের পরিমাণ বেড়ে যায়। অধিক পরিমান ও ৪ ফর্মার উপরে বই, ম্যাগাজিন সাইজ ও রঙিন বইয়ের খরচ আলোচনা সাপেক্ষে নির্ধারণ হয়।
আরডিএম মিডিয়া এন্ড প্রকাশনী নবীনদের কোন প্রকার ধোয়াশায় রেখে কোন কাজ করে না। তাই তো খোলামেলা আলোচনা করে সঠিক মূল্য নির্ধারণ সহ চুক্তির মাধ্যমে বই প্রকাশ করে থাকি। যার মাধ্যমে লেখককে ভোগান্তি বেশ কমে যায় এবং সঠিক সময় বই হাতে পেতে সহায়তা হয়।

*** আরডিএম মিডিয়া এন্ড প্রকাশনীতে পাণ্ডুলিপি জমা দেয়ার নিয়ম :
১. মৌলিক ও অপ্রকাশিত পাণ্ডুলিপি হতে হবে।
২. যেকোনো বয়সের লেখক উল্লেখিত বিষয়ে পাণ্ডুলিপি পাঠাতে পারেন।
৩. আমাদের মেইল ও হোয়াসটঅ্যাপ নাম্বারে আপনার লেখা পাঠাতে পারেন। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে মোবাইল কলের মাধ্যমে জানতে পারেন।
৪. পাঠানো পাণ্ডুলিপি রিভিউ প্যানেল কর্তৃক গৃহীত হলে লেখকের সাথে যোগাযোগ করা হবে। সেজন্য পাণ্ডুলিপির সাথে অবশ্যই, পাণ্ডুলিপির সংক্ষিপ্ত সারমর্ম, লেখকের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ফেইসবুক আইডি লিংক, ইমেইল এড্রেস যুক্ত করে মেইলে পাঠাতে হবে।
৫. রাষ্ট্রভাষা, মুক্তিযুদ্ধ, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, ধর্ম বিরোধী, নৈতিকতা ও মূল্যবোধহীন পাণ্ডুলিপি গ্রহণযোগ্য নয়।
৬. পাঠানো পাণ্ডুলিপির একটি কপি অবশ্যই আপনার কাছে রেখে দিবেন।
৭. পাণ্ডুলিপি পাঠানোর ১৫ দিনের মধ্যে প্রকাশনা থেকে যোগাযোগ করা হবে। নচেৎ পাণ্ডুলিপি প্রকাশের জন্য নির্বাচিত হয়নি মনে করে নিতে হবে।

*** বই প্রকাশের নিয়মাবলি ও শর্তসমূহ :
১. পাণ্ডুলিপি প্রকাশকের পছন্দ হতে হবে।
২. পাণ্ডুলিপি পাঠানোর পর তা মনোনীত হলে লেখক- প্রকাশক চুক্তিনামা সম্পন্ন হবে। পাণ্ডুলিপির সাথে লেখকের স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সংক্ষিপ্ত পরিচিতি, একটি সুন্দর ছবি, উৎসর্গপত্র, প্রকাশিত গ্রন্থসংখ্যা (যদি থাকে) ইত্যাদি সংযুক্ত করে দিতে হবে।
৩. কোন পাণ্ডুলিপি মানহীন হলে সেটা বই আকারে প্রকাশে আমরা আগ্রহী নই। তবে মোটামুটি মানের বই বিশেষ বিবেচনায় সম্পাদনা করে প্রকাশ করা যেতে পারে।
৪. পান্ডুলিপি ছাপার জন্য নির্বাচিত হলে নবীন লেখককে ছাপানোর খরচ বহন করতে হবে।
৫, কত ফর্মা ও কত কপি বই করবেন তার উপর ভিত্তি করে খরচ বহন করতে হবে।
৬. পাণ্ডুলিপি বিজয় ইউনিকোড ফ্রন্টে কম্পোজ/টাইপ করে প্রকাশনের ইমেইল বা হোয়াসটঅ্যাপ নাম্বারে পাঠাবেন। কম্পোজ/টাইপে অপারগ হলে আলাদা সার্ভিস চার্জ সহ কুরিয়ার বা ডাকযোগে পাণ্ডুলিপি পাঠানো যাবে। আমাদের কাছে পাঠানোর আগে পাণ্ডুলিপির একটি কপি অবশ্যই আপনার কাছে রেখে দিবেন।
৭. প্রুফ ও প্রচ্ছদের দায়িত্ব লেখকের। তবে প্রকাশকের পছন্দ হতে হবে।
৮. বর্তমানে আমরা ফ্রি’তে কোনো বই প্রকাশ করছি না। তবে, মানসম্পন্ন ও ব্যাপক চাহিদা সম্পন্ন বই শর্তসাপেক্ষে মূদ্রিত কপির ৫০% মূল্যে আগাম কিনে নিলে বাকি ৫০% এর খরচ প্রকাশনী বহন করবে।
৯. লেখক হিসাবে ১০ কপি বই দেয়া হবে। এর বাইরে বই চাইলে ৪০% কমিশনে কিনে নিতে হবে। (মেলায় ৪০% প্রযোজ্য হবে না)।
১০. প্রথম ১০০ কপি বই বিক্রি থেকে লেখক কোন সম্মানী পাবে না। তবে, পরবর্তি ১০০ কপি বই বিক্রির পর থেকে লেখক প্রতি বইয়ে ১০% হারে লেখকসম্মানী পাবেন।
১১. লেখক এক সাথে অধিক বই কিনে নিতে চান, তাহলে আগে অবগত করতে হবে।
১২. বইয়ের কোয়ালিটি ও মূল্য নির্ধারনের ব্যাপারে প্রকাশকের মতামতই চূড়ান্ত হবে।
১৩. লেখক ও প্রকাশনা প্রতিষ্ঠান উভয়কেই বইয়ের প্রচার করতে হবে।
১৪. সব সময় যেন বইটি পাওয়া যায়, বিষয়টি প্রকাশক দেখবেন।
১৫. বইমেলা’র স্টলে নির্দিষ্ট সংখ্যক বই থাকবে, যা মেলার পর বিক্রি হিসেব করে বিক্রিত বইয়ের ৭০% টাকা লেখক পাবেন এবং অবশ্যই তা মেলার ১৫দিন পর অবশিষ্ট বই সহ বুঝে নিতে হবে এবং ৩০% স্টল খরচ বাবদ প্রদান করতে হবে।
১৬. দূরের লেখকদের জন্য কুরিয়ারে বই পাঠানোর সু-ব্যবস্থা রয়েছে, এজন্য কুরিয়ার/পরিবহণ খরচ বহণ করতে হবে।

যোগযোগ :
আজম পাটোয়ারি
আরডিএম মিডিয়া এন্ড প্রকাশনী
বাংলাবাজার, ঢাকা।
ইমেইল : info.batayan24@gmail.com
মোবাইল : 01919-188711 (হোয়াটসঅ্যাপ)
বিকাশ : 01834-986850 (পার্সোনাল।
#সবাই #বই #প্রকাশ #লেখক #সাহিত্যিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা