November 10, 2026, 5:08 pm
শিরোনামঃ
সাহাবিদের প্রতি শিয়াদের অবমাননাকর আচরণ ও ইতিহাস বিকৃতি; থামবে কবে? আমরা কি আদর্শ দেশপ্রেমিক বাঙালি হতে পেরেছি? যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

তৈরি পোশাক খাত : ন্যূনতম মজুরির প্রস্তাব আসেনি, বাড়ছে সময়

Reporter Name

কোনো ধরনের প্রস্তাব ছাড়াই শেষ হলো তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক। এর আগে গত ১০ আগস্ট অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, তৃতীয় বৈঠকে মালিক ও শ্রমিক উভয় পক্ষই নতুন মজুরি কত হতে পারে সেই প্রস্তাব মজুরি বোর্ডে জমা দেবে। সেই সিদ্ধান্তের আলোকেই গতকালের বৈঠকে মালিক-শ্রমিকপক্ষের নিজ নিজ প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল বৈঠকে কোনো প্রস্তাব না আসায় মালিকপক্ষ সময়ক্ষেপণের কৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতারা।

গতকাল রাজধানীর পুরানা পল্টনে ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠকে মালিক ও শ্রমিক উভয় পক্ষের নেতারা উপস্থিত ছিলেন। ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ও স্থায়ী প্রতিনিধি মকসুদ বেলাল সিদ্দিকী; শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম ও স্থায়ী প্রতিনিধি সুলতান আহম্মদ এবং নিরপেক্ষ প্রতিনিধি কামাল উদ্দিন।

বৈঠক চলাকালীন বাইরে অবস্থান নেয় বেশ কিছু শ্রমিক সংগঠন। এ সময় তাঁরা ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিসহ বিদ্যমান ৫ এবং ৬ গ্রেড বাতিল, মূল মজুরি ৫১ শতাংশ থেকে ৬৫ শতাংশ এবং অন্য গ্রেডগুলোতে প্রতিবছর ১০ শতাংশ হারে বাড়ানোর দাবি জানান।

শ্রম আইন অনুসারে মজুরি বোর্ড গঠনের ছয় মাসের মধ্যে মজুরি চূড়ান্ত করার কথা রয়েছে। ৯ অক্টোবর ছয় মাস পূর্ণ হবে। গত ৯ এপ্রিল সরকার পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে। মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি ও তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘যথাসময়ে শ্রমিকদের নতুন মজুরি বাড়ানো হবে।

প্রয়োজনে ন্যূনতম মজুরি বোর্ডের সময় বাড়ানো হবে। বৈশ্বিক মন্দার এই সময়ে তড়িঘড়ি করে মজুরি বাড়ানোর সুফল পাবে না শ্রমিকরা। এ ছাড়া গতকালের বৈঠকে মজুরি বোর্ডের সারা দেশের কারখানা ভিজিটের তথ্য-উপাত্ত তুলে ধরে কমিটি।’
শ্রমিকপক্ষের প্রতিনিধি ও জাতীয় গার্মেন্টস শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি কালের কণ্ঠকে বলেন, নতুন মজুরি কাঠামো প্রস্তাব করা না হলেও সরকারি শিল্প-কারখানার শ্রমিক ও বেসরকারি শ্রমিকের বেতন বৈষম্য দূর করতে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়েছে।

এদিকে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বরে মজুরি কাঠামো চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।

এর গেজেট প্রকাশ করা হবে এবং আগামী ডিসেম্বরে বা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৩ হাজার টাকা দাবিতে পোশাক শ্রমিকদের নতুন কর্মসূচি

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করা এবং তাঁদের সংগঠিত হওয়ার স্বাধীনতা দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সেসব আদায়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রাসহ ১৫ দিনব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা। এর অংশ হিসেবে গতকাল রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা