August 12, 2026, 11:00 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

কবি জীবনানন্দ দাশ স্মরণে চাঁদপুর লেখক পরিষদের সাহিত্য পাঠ ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর :

বাংলা সাহিত্যের আধুনিক কবি জীবনানন্দ দাশ স্মরণে গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৫ টায় সাহিত্য একাডেমিতে চাঁদপুর লেখক পরিষদের আয়োজনে সাহিত্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর লেখক পরিষদের সভাপতি কবি-প্রাবন্ধিক ও গবেষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় কবি জীবনানন্দ দাশ স্মরণে আলোচনা করেন, চাঁদপুর লেখক পরিষদের উপদেষ্টা, আবৃত্তিশিল্পী অধ্যাপক দুলাল চন্দ্র দাস, কবি গৌতম রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল করিম সুমন পাটওয়ারী ও সাহিত্যানুরাগী হাবিবুর রহমান।

কবি জীবনানন্দ দাশ এর কবিতা পাঠ/আবৃত্তি করেন অধ্যাপক দুলাল চন্দ্র দাশ, কবি ও আবৃত্তিশিল্পী খোকন চন্দ্র মজুমদার, সংগঠনের আবৃত্তি বিষয়ক সম্পাদক দীপান্বিতা দাশ, সেমিনার বিষয়ক সম্পাদক এমটি ইসলাম তাপু, সংগঠনের সদস্য ও কথা সাহিত্যিক রাজিব কুমার দাশ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন ঢালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা