August 9, 2026, 7:00 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

কৃষ্ণা থেকে একজন সুচিত্র সেন হয়ে উঠার গল্প

বাতায়ন24নিউজ বিনোদন :

তার ডাকনাম কৃষ্ণা | ভালোনাম রমা | পাবনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস নাইনে পড়ার সময় শ্রেণীকক্ষে বন্ধুদের সঙ্গে আড্ডায় একবার বলেছিলেন ‘আমি এমন নাম করব যে, পৃথিবী চিরকাল আমায় মনে রাখবে।’

এর কিছু বছর পড়েই তিনি নামলেন সিনেমায় | দিদি উমার খুব কাছের ছিলেন তার বোন | বোনকে দিদি জিজ্ঞেস করলেন ‘তুই সিনেমায় নামলি, অভিনয়ের কী জানিস?’

দিদিকে বলেছিলেন ‘না দিদি, পয়সার খুব দরকার, সিনেমা করতেই হবে। চেষ্টা করে দেখি, কতটা পারি।’ বাকিটা ইতিহাস | তাঁর শেষ ছবি মুক্তি পেয়েছিল ১৯৭৮-এ। তার পর কেটেছে অনেক বছর। দিন পাল্টেছে। ইন্ডাস্ট্রির চেহারা বদলেছে। কিন্তু আজও বাঙালি তাঁর সিনেমা দেখে | তিনি মহানায়িকা সুচিত্রা সেন |

ঋত্বিক ঘটকের ছবিতে তিনি কোনও দিনই অভিনয় করেননি। ঋত্বিক ঘটক তখন অসুস্থ | ভর্তি মানসিক হাসপাতালে | এই সময়ে তার ভরন পোষন ,খাওয়া দাওয়া ও চিকিৎসার ভার নিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন | নিজের হাতে রান্না করে টিফিন বক্সে সেই খাবার নিয়ে নিজে সেই খাবার পৌঁছে দিয়ে আসতেন তিনি |

ষাটের দশকে তাঁকে মুখ্য চরিত্রে রেখে “দেবী চৌধুরানী” ছবিটি করতে চেয়েছিলেন সত্যজিৎ রায় | সত্যজিৎ রায়ের অন্যতম শর্ত ছিল “দেবী চৌধুরানী” ছবির শুটিং চলাকালীন সুচিত্রা সেন অন্য ছবিতে অভিনয় করতে পারবেন না | মুহূর্তেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি | জানিয়েছিলেন যে বা যাঁরা তাকে নায়িকা বানিয়েছেন তাদের বঞ্চিত করে শুধুমাত্র এই ছবিতে কাজ করা সম্ভব নয় তাঁর পক্ষে | ছবিটি শেষমেশ আর করেননি সত্যজিৎ রায় |

অন্তরালে চলে যাওয়ার পর ঘনিষ্ঠ সাংবাদিক সুচিত্রা সেন-কে বারবার বলতেন যে -” রমা তুমি কেন ছবিতে আর কাজ করো না তুমি কাজ করতে চাইলে বাড়ীতে পরিচালক প্রযোজকের লাইন পড়ে যাবে”.. উত্তরে স্মিত হেসে মহানায়িকা জবাব দিতেন-” ওসব আমার আর ভালো লাগে না তাছাড়া আমি ঠাকুরের আশীর্বাদ পেয়েছি যা অমৃত আর যে অমৃত খেয়েছে সে কি দোকানের লাল চা খেয়ে তৃপ্তি পাবে|” আর মহানায়ক সুচিত্রা সেন সম্পর্কে বলেছিলেন– ” আমার উত্তমকুমার হওয়া হত না রমা না থাকলে ও আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে সাহস দিয়ে আজকের আমার আমি কে গড়ে তুলেছে|”

মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবস | আমাদের শ্রদ্ধার্ঘ্য |

তথ্যসূত্র : অহর্নিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা