July 7, 2026, 6:15 pm
শিরোনামঃ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আউটকাম- বেসড টিচিং ; লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত মতলব দক্ষিণ উপজেলায় চার বছরের শিশু ধ.র্ষণ চেষ্টায় যুবক আটক সাংবাদিকতার মূলমন্ত্র : সুশিক্ষা, নীতি, আদর্শ, দায়িত্বশীলতা ও কৃতজ্ঞতাবোধ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড: বিশেষ নজরদারি ও আইনি অভিযানের ঘোষণা মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প ; নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার : মতলব উত্তরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি ড. মুহাম্মদ জালাল কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে প্রভাতী ট্রেনের দাবিতে মানববন্ধন,স্মারকলিপি প্রদান গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের মুখস্ত বিদ্যা জ্ঞানহীনতার পরিচয়

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর ছেংগারচর পৌরসভার রোহিতারপাড় প্রধানিয়া বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান রুহিতারপাড় এলাকার মৃত আব্দুল আজিজ মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে একটি কাঠগাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত ২২০ ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন সিদ্দিকুর রহমান। এতে তার বাম হাত ও বুকে গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারে স্পর্শ লেগে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা