June 12, 2026, 6:20 pm
শিরোনামঃ
মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হেফজ বিভাগের ছাত্র ইরফান, উৎকণ্ঠায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘাশিরচর সর্বসেবা সংগঠনের নতুন যাত্রা ; দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আগামী মাসেই টেন্ডারে যাচ্ছে মতলব-গজারিয়া সেতু, হবে ফোর লেন সড়কও : জালাল উদ্দিন এমপি একজন জনপ্রতিনিধির ইতিবাচক গুণাবলী কেমন হবে? উন্নয়ন বনাম অপপ্রচার : জনআস্থার নাম স্বপন দেওয়ানজী মিথ্যা অপবাদ ও মানহানির বিরুদ্ধে মতলব উত্তরে গ্রামবাসীর প্রতিবাদ সভা মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক : উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল ইউআইএইচপি ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাফল্য স্মৃতি, প্রযুক্তি ও রক্তের টানে ৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

ঘাশিরচর সর্বসেবা সংগঠনের নতুন যাত্রা ; দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন ঘাশিরচর সর্বসেবা সংগঠনের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ, আত্মপ্রকাশ ও বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১২ বছরের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন অতিথিরা।

শুক্রবার (১২ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মো. রাশেদুল হাসান চাঁদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজার গোলাম মোস্তফা মন্টু সরকার।

ঘাশিরচর সর্বসেবা সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সজিব হোসেন পিন্টু, শিক্ষা বিষয়ক সম্পাদক একরামুল হক সুজন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিয়াজী, নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের সভাপতি রোকন সরকার, সমাজসেবক শাহজাহান প্রধান, ফজলুর রহমান, আবুল কালাম ও আইয়ুব আলী মিয়াজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সেবা, সহযোগিতা ও উন্নয়ন এই মূলমন্ত্রকে ধারণ করে ঘাশিরচর সর্বসেবা সংগঠন গত ১২ বছর ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নিয়মিতভাবে ঈদ সামগ্রী বিতরণ, শিক্ষামূলক কার্যক্রম, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, মানবিক সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

তারা আরও বলেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করবে এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি চলমান উদ্যোগে পরিণত করবে।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

স্থানীয়দের মতে, ঘাশিরচর সর্বসেবা সংগঠনের এই উদ্যোগ সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা