June 24, 2026, 10:33 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

চাঁদপুরে মসজিদের খতিবকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা!

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের বার্তা বাহক’ এমন বক্তব্য সঠিক নয় দাবি করে ধারালো চাপাতি দিয়ে মসজিদের খতিব নূরুর রহমান মাদানীকে (৬০) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বিল্লাল হোসেন (৫০) নামের এক মুসল্লী। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আজ শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত খতিব মাওলানা আনম. নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। তিনি উল্লেখিত মসজিদসহ বিভিন্ন মসজিদে প্রায় শুক্রবার খুতবা দেন।

অভিযুক্ত মুসল্লী বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় বসবাস করেন। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, গতকয়েক সপ্তাহ আগে এক জুমআর খুতবায় তিনি (খতিব) নবী করিম (সা:) ‘ইসলামের বার্তাবাহক’ হিসেবে উল্লেখ করেছিলেন। এই বক্তব্যে ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হন বিল্লাল হোসেন এবং আজ জুমার পর পরিকল্পিতভাবে হামলা চালান। তার চাপাতিতে লেখা ছিল ‘আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো।’

মসজিদের মুসল্লীরা জানান, অনেকেই মসজিদ থেকে নামাজ শেষে বের হয়ে যান। খতিব নুরুর রহমান তখনো মসজিদে নামাজ পড়ছিলেন। ওই সময় হঠাৎ করেই বিল্লাল হোসেন উগ্র হয়ে উঠেন এবং তার কাছে মোড়ানো চাপাতি নিয়ে খতিবকে কোপাতে থাকেন। তার চাপাতির আঘাতে মসজিদের খতিব মাওলানা নুর রহমানের কানের গোড়ালি মারাত্মক যখম করা হয়। পরে মুসল্লীরা তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আসামিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্যসূত্র : স্বদেশ প্রতিদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা