October 14, 2026, 12:39 am
শিরোনামঃ
মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড ইলিশের উৎপাদন কমার কারণ অনুসন্ধানে গবেষণা করছে সরকার : মৎস্যমন্ত্রী অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা ; পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী নিখোঁজের একদিন পরও উদ্ধার হয়নি নদীতে ডুবে যাওয়া নৌ-পুলিশের শটগান ইয়েমেনে বিমান হামলার অভিযোগ হুতিদের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল আইএমএফ

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা

চাঁদপুর প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী এমভি নড়িয়া-২ লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা লঞ্চটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চ টার্মিনালে ভেড়ার আগে এ দুর্ঘটনা ঘটে। এতে লঞ্চে থাকা ৬০ থেকে ৭০ জন যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাজিব সৈয়াল জানান, মোহনপুর ঘাটে যাত্রী ওঠানোর জন্য লঞ্চটি ভেড়ানোর সময় একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় বিকট শব্দ হয় এবং লঞ্চের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তিনি ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন।

লঞ্চটির মাস্টার ফয়েজ পাটোয়ারী জানান, মোহনপুর ঘাটে ভেড়ানোর সময় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। তবে লঞ্চটির তেমন কোনো ক্ষতি হয়নি। তারা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন জানান, ঘটনাটি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে দেখবেন।

এ বিষয়ে চাঁদপুর বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, লঞ্চের সাথে বাল্কহেডের ঢাক্কার বিষয়টি আমার জানা নেই কিংবা কেউ আমাকে অবগত করেনি। এমভি নড়িয়া-২ লঞ্চের রুট পারমিট রয়েছে। এটি নারায়ণগঞ্জ নরিয়া রুটে চলাচল করে, চাঁদপুর ঘাটে আসে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা