April 15, 2026, 4:35 pm
শিরোনামঃ
মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা ও সাংস্কৃতিক উৎসব মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করল বরেন্দ্র বিশ্ববিদ্যালয় জিকির ও ফিকির : সূফীবাদের আত্মিক অনুশীলন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোল বাদনের মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত মোংলায় বৈশাখী শোভাযাত্রায় বাংলা নববর্ষ পালিত সুন্দরবনের অভয়ারণ্যে অপরাধ দমনে কঠোর নজরদারি, কমেছে অনিয়ম মতলবে রাতে বিষ প্রয়োগে ধানক্ষেত নষ্ট, কেটে ফেলা হলো কলাগাছ মতলবে শতবর্ষী মন্দিরে অবৈধ কারখানা উচ্ছেদের দাবি বর্ষবরণে মতলবে ইলিশের মন ৩ লক্ষাধিক টাকা

চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সাংসদকে মতলব উত্তরে গণসংবর্ধনা ; মতলববাসীর ভালোবাসায় কৃতজ্ঞ, উন্নয়নেই প্রতিদান দেব : ড. জালাল উদ্দিন এমপি

মমিনুল ইসলাম:

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে তাঁর নিজ বাসভবনে মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন, শিক্ষক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

গণসংবর্ধনা শেষে বক্তব্যে নবনির্বাচিত সাংসদ বলেন, মতলববাসীর প্রতি তিনি চিরকৃতজ্ঞ। জনগণের ভালোবাসা ও আস্থাকে তিনি দায়িত্ব হিসেবে দেখেন এবং সেই আস্থার প্রতিদান দিতে সবার সহযোগিতায় একটি আধুনিক ও সুন্দর মতলব গড়ে তুলতে চান।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে তিনি মতলববাসীর কাছে যে ইশতেহার ঘোষণা করেছিলেন, সেটি বাস্তবায়ন করাই তাঁর প্রধান লক্ষ্য। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে তিনি কাজ করবেন বলে জানান।

এ সময় তিনি দলের নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে দেশ গঠনে দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহসভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, আ. গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, সদস্য সচিব আনিছুর রহমান মিয়াজি, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম শান্ত, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আ. মালেক, সদস্য সচিব নাছির উদ্দিন মৃধা, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি গোল রাব্বানী স্টার, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি ও শুভেচ্ছায় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা