September 9, 2026, 8:47 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

চান্দিনার মাধাইয়া বাজারে মধ্যরাতে ভয়াবহ আগুন; শতাধিক দোকান পুড়ে ছাই!

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে একেবারেই ছাই হয়ে গেছে।

গতকাল রোববার (২৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে একটি মিষ্টি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এ অ’গ্নি’কা’ণ্ডে বড় ধরনের ক্ষ’তির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও, আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এরপর পু’ড়ে ছা’ই হয়ে যায় একের পর এক দোকান। এমনকি, আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, বাজারের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে।

মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে.এম. জামাল বলেন, এই অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অ’গ্নি’কা’ণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্ট করে বলতে পারছিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা