চারদিনের সফরে চীনে পৌঁছেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সোমবার (৮ জুলাই ২০২৪) বেইজিং সময় সন্ধ্যা ৬টায় বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছালে চীনের ভাইস মিনিস্টার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
পরে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।
এরপর প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়।