September 8, 2026, 7:02 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

চিলমারীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু!

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে পানিতে পড়ে মোঃ লাবনী নামের (২) এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিরার (২০শে অক্টোবর) বিকেল ৪.৩০ মিনিটে উপজেলার, রাণীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাটওয়ারী গ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ইয়ামিন মিয়া পাটওয়ারী এলাকার ইয়াকুব আলীর ছেলে। ২ ভাই বোনের মধ্যে ইয়ামিন মিয়া সবার আদরের ছোট ভাই ছিলেন।

জানা গেছে, আজকে বিকেলে তার বাবা ও তার বড় জেঠার (বড় আব্বা) সাথে, বাড়ির পাশের জমিতে ছাগল কে ঘাস খাওয়ানো জন্য যায়। নিহত ইয়ামিন ও তার বাবা ও জেঠার খোঁজে পুকুরের পাশ দিয়ে চলে যায়। পরে তাকে সব জায়গায় খুঁজে না পেয়ে পুকুরের দিকে গেলে, তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে পানি থেকে তুলে প্রাথমিক চিকিৎসার পরে, উলিপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। পরে এশার নামাজের পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।

এ ব্যাপারে রাণীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ লিয়াকত আলী জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি, মৃত্যুর খবর শুনে খুবই কষ্ট পেয়েছি, কেননা মৃত্যু ইয়ামিন সম্পর্কে আমার নাতি হয়। তিনি মৃত্যু ইয়ামিনের জন্য দেশবাসীর সবার নিকট দোয়া চেয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা