June 27, 2026, 7:38 pm
শিরোনামঃ
জন্মদিন ও সাংবাদিকতার মেলবন্ধনে ২৮ বসন্ত ; আলোর পথযাত্রী বোরহান উদ্দিন ডালিম সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড ; বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ মতলব উত্তরে মাদকবিরোধী মিনি ক্রিকেট ম্যাচ ; চ্যাম্পিয়ন রায়েরকান্দি স্পোর্টিং ক্লাব এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ধর্মপাশায় লন্ডন প্রবাসীদের উদ্যোগে মসজিদ নির্মাণের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান ; ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন জাতীয় সংসদ থেকে প্রধানমন্ত্রীর জনসভা মতলব-গজারিয়া সেতুর দাবিতে নিরলস ড. জালাল উদ্দিন মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি ধর্মের নামে উগ্রতা নয়, ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে ; বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি

জন্মদিন ও সাংবাদিকতার মেলবন্ধনে ২৮ বসন্ত ; আলোর পথযাত্রী বোরহান উদ্দিন ডালিম

Reporter Name

আগামীকাল ২৮ জুন (রবিবার)  এক অনন্য ও কাকতালীয় মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে যাচ্ছেন চাঁদপুরের গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ বোরহান উদ্দিন ডালিম। ১৯৭৯ সালের এই দিনে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। আর ঠিক ১৯ বছর পর, ১৯৯৮ সালের নিজের জন্মদিনটিতেই তিনি পা রাখেন সাংবাদিকতার চিরসবুজ আঙিনায়। দেখতে দেখতে জীবনের ৪৭টি বসন্ত পেরিয়ে আগামী ২৮ জুন তিনি পদার্পণ করছেন জীবনের নতুন বছরে; আর একই দিনে পূর্ণ হচ্ছে তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গৌরবময় ২৮ বছর।

​শিক্ষাজীবনে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করা এই গুণী ব্যক্তিত্ব পড়াশোনার সমান্তরালেই নিজেকে সঁপে দিয়েছিলেন গণমাধ্যমের সেবায়। পেশাগত দক্ষতার কারণে তিনি দীর্ঘ ছয় বছর স্থানীয় মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব সাফল্যের সাথে পালন করেছেন।

এছাড়াও চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় রেখেছেন অগ্রণী ভূমিকা।

​দীর্ঘ ক্যারিয়ারে স্থানীয় ও জাতীয় বিভিন্ন মূলধারার গণমাধ্যমে সুনামের সাথে কাজ করার পর, বর্তমানে তিনি চাঁদপুরের জনপ্রিয় মুখপত্র ‘দৈনিক প্রিয় চাঁদপুর’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে পত্রিকাটি আজ এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখ ও অধিকার আদায়ের এক অকৃত্রিম আয়না হয়ে উঠেছে।

​একই দিনে জন্ম আর একই দিনে পেশাগত জীবনের হাতেখড়ি—এমন কাকতালীয় সংযোগ সত্যিই বিরল। ২৮ জুনের এই দ্বৈত আনন্দের শুভক্ষণে বোরহান উদ্দিন ডালিমকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং সাংবাদিকতায় ২৮ বছর পূর্তির লাল গোলাপ অভিনন্দন। সততা, বস্তুনিষ্ঠতা আর সাহসের সাথে তাঁর কলম চলুক আজীবন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ‘দৈনিক প্রিয় চাঁদপুর’ পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা