September 8, 2026, 5:01 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

ঝিনাইদহ সদরে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ :
স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহিত।

ঝিনাইদহে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুতের তারে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত বৃদ্ধকে উদ্ধার করতে গিয়ে ছেলের বউ ও ভাবির মৃত্যু হয়।

সদরের সুরাপারা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন-ওই গ্রামের মোকছেদ মোল্লা ওরফে আংগারিয়া (৬০), তাঁর ছেলের বউ রেশমা খাতুন (৪৫) ও ভাইয়ের বউ হাসিনা বেগম (৬৫)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল ৫টার দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় মোকছেদ মোল্লার বাড়িতে মেইন লাইন টানা বিদ্যুতের তারের ওপর পেঁপে গাছ ভেঙে পড়ে। ওই সময় বাড়ির পেছনে মোকছেদ মোল্লা তারের ওপর থেকে গাছ সরাতে যান। এরপর সারা রাত তাঁর পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করেও পাননি। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পান তাঁরা। তার থেকে মরদেহ সরাতে গেলে বিদ্যুতায়িত হন রেশমা খাতুন ও হাসিনা বেগম।

এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বলেন, বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে আসার আগেই রেশমা ও হাসিনা মারা যান।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, বিদ্যুৎ বিভাগকে বলে বিদ্যুৎ বন্ধ নিশ্চিত করে তাঁদের (দুই নারী) উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা