August 27, 2026, 5:50 am
শিরোনামঃ
বাগেরহাটে ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ ; মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়তে হবে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : একজন সেনাপ্রধানের কর্মযাত্রার মূল্যায়ন মতলব উত্তরের গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব ; ট্রলারসহ ৫ জেলে অপহৃত জেনারেল ড. আজিজ আহমেদ : বিজিবির আস্থা পুনর্নির্মাণের চার বছরের অভিযাত্রা মতলব উত্তরের গজরা ইউনিয়নে সাবিনা ইয়াছমিনের ছয় দফা কর্মসূচির লিফলেট বিতরণ বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে ; অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির মালামাল উদ্ধার, ভাঙারি ব্যবসায়ী টানা আনোয়ার আটক

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মতলবের আবু মুসা অনিক

মতলব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার ৫১ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান আবু মুসা অনিক।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত গত ৭ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দীর্ঘদিন পর ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বর্ধিত কমিটি ঘোষণাকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা ছিল। কমিটি গঠন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হলেও শেষ পর্যন্ত ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে দলীয় নেতাকর্মীদের অভিমত। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে আবু মুসা অনিককে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আবু মুসা অনিক ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের কারণে গত ২৮ অক্টোবর ঢাকার রাজপথ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন আবু মুসা অনিক। পরবর্তীতে তিনি প্রায় ছয় মাস কারাভোগ করেন। দলীয় নেতাকর্মীদের মতে, আন্দোলনে তার এই ত্যাগ ও দীর্ঘদিনের সাংগঠনিক অবদানই তাকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

আবু মুসা অনিকের সহ-সভাপতি পদে অন্তর্ভুক্তির খবরে মতলব উত্তর উপজেলাসহ চাঁদপুর জেলার বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছেন এবং নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

প্রতিক্রিয়ায় আবু মুসা অনিক বলেন, দুঃসময়ে যারা সংগঠনের জন্য রাজপথে ছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের মূল্যায়ন করেছেন। এ জন্য আমি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে পালন করব। ছাত্রদলের আদর্শকে ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, শিক্ষার্থীদের অধিকার এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে তিনি সহকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। পাশাপাশি তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা