September 27, 2026, 10:49 pm
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

তারেক রহমান শুধু বাংলাদেশের নয়, বিশ্ব নেতায় পরিণত হয়েছেন : তানভীর হুদা

মমিনুল ইসলাম:

চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুধু বাংলাদেশের নেতা নন, তিনি এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন।

তিনি বলেন, ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রোদ-বৃষ্টি কিংবা কোনো প্রতিকূলতাই বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না। ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর মানুষের ভোটাধিকার হরণ করেছে, ডামি প্রার্থী দিয়ে ভোট ডাকাতি করেছে। এবার সেই সুযোগ নেই জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে, আর তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিপুর ভূঁইয়া বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানভীর হুদা আরও বলেন, বিএনপি হচ্ছে সাধারণ মানুষের ভালোবাসার দল। মা-বোনদের শতকরা ৮০ থেকে ৯০ ভাগই ধানের শীষে ভোট দেন। তারা বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে, এবং তারেক রহমানের ওপর আস্থা রেখে এবারের নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

তিনি বলেন, ভোটাধিকারের জন্য বিএনপি’র লাখো নেতা-কর্মী হামলা-মামলা, খুন-গুম ও কারাভোগসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়েই আজ জনগণ ভোটাধিকারের সুযোগ পেয়েছে। এখন সেই অধিকার প্রয়োগের সময় এসেছে।

তানভীর হুদা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার জিয়া পরিবারের ওপর যে পরিমাণ নির্যাতন চালিয়েছে, তা ইতিহাসে বিরল। গণতন্ত্রের মানসকন্যা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে।

তিনি আরও বলেন, ২০০৭ সালে মইনুদ্দিন-ফখরুলের আমলে তারেক রহমানের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে তাঁকে দেশান্তরী করা হয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, কোটি কোটি মানুষের ভালোবাসা ও দোয়ার শক্তিতে তিনি আজ অক্ষত আছেন। তারেক রহমান এখন কেবল বাংলাদেশের নয়, বিশ্ব রাজনীতির নেতৃত্বে প্রশংসিত হচ্ছেন তাঁর দূরদর্শিতা, প্রজ্ঞা ও ভবিষ্যৎ ভাবনায়।

উঠান বৈঠকে উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ছমির আলী মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন৷ ঢাকা মহানগর তেজগাঁও থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, ষাটনল ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী খুকু, ঢাকা মহানগর শ্রমিক দলের সদস্য সোহেল প্রধান প্রমুখ।

এ সময়  উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা