October 24, 2026, 2:52 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি নেতা অধ্যাপক তানভীর হুদার ফেসবুক স্ট্যাটাস

মতলব উত্তর প্রতিনিধি:

দল থেকে সাম্প্রতিক বহিষ্কারের ঘটনায় অবশেষে মুখ খুলেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা।

গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বিভিন্ন কারন দেখিয়ে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়াকে দল থেকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এই বহিষ্কারাদেশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়া জানান অধ্যাপক তানভীর হুদা। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, দলীয় শৃঙ্খলা, নির্দেশনা এবং দলের ভাবমূর্তির বিষয়ে দলের সিদ্ধান্তকে স্বাগত জানাই। দলের প্রতিটি নেতা-কর্মীর উচিত সাধারণ মানুষের কাছে দলের সুনাম ক্ষুণ্ণ হয় এমন সব কাজ থেকে নিজেকে বিরত রাখা। মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি নয়। জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন। ধন্যবাদ।

স্থানীয় রাজনীতিতে বহিষ্কারের এ ঘটনা ও তানভীর হুদার মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই এটিকে দলের ভেতরে শৃঙ্খলা রক্ষার একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে দেখছেন। দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য ও শৃঙ্খলা রক্ষায় নেতাদের এমন অবস্থান ভবিষ্যতে দলে ইতিবাচক বার্তা বয়ে আনবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা