October 24, 2026, 4:58 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

নীলফামারীর কিশোরগঞ্জে আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী পুলিশের হাতে আটক

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর কিশোরগঞ্জে ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সভাপতিসহ সাত নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্র জানায়, যুবলীগ নেতাকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি আওলাদ হোসেন। সে নিজেকে রাজধানী টিভির সাংবাদিক বলে পরিচয় দেয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রোববার গভীর রাতে ও সোমবার দুপুরে উপজেলা শহর হতে গ্রেপ্তার করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন শাখার সভাপতি। সে গদা গ্রামের নজরুল ইসলামের পুত্র।

অপরদিকে একই মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাড়াগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক চয়ন মিয়াকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। সে গাড়াগ্রাম ইউনিয়নের গণেশ গ্রামের সুজা মিয়ার পুত্র। এদিকে বড়ভিটা ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর ঘটনার মামলায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি জামিনুর রহমান চৌধুরীকে রোববার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মাগুরা ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী গ্রামের মৃত্যু জিল্লুর রহমানের পুত্র।

উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আশুতোষ সিংহ রায় লক্ষণ সদর ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামের জ্যোতি কৃষ্ণ রায়ের পুত্র, নীলফামারী জেলা যুবলীগের সদস্য ফিরোজ হোসন গাড়াগ্রাম ইউনিয়ন হাজিপাড়া গ্রামের মোজাফফর হোসেনের পুত্র, বড়ভিটা ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি সিরাজুল ইসলাম সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামের সাহাদার আলীর পুত্র, আওয়ামী সমর্থক তাপস রায় পুটিমারী ইউনিয়নের ভেরভেরি গ্রামের মৃত বিনোদ চন্দ্র রায়ের পুত্র।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি। গ্রেপ্তারকৃত আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা