July 24, 2026, 2:34 am
শিরোনামঃ
অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশা পাইকুরাটিতে মামাশ্বশুরের সাথে পরকীয়া অভিযুক্ত তিন সন্তানের জননী প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুলতানাবাদ সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট মোঃ শাহজালাল

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৪নং সুলতানাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, অ্যাডভোকেট মোঃ শাহজালাল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, “ঈদ মানে শুধু আনন্দ নয়, এটি ধনী-গরিব সকলের মাঝে সম্প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক অনন্য সুযোগ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের নৈতিক দায়িত্ব।”

সেই সাথে তিনি আরো বলেন, ১৪নং সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ-কে নিরাপদ ও শান্তিপূর্ণ একটি ইউনিয়ন গড়ে তুলতে আমি অত্র ইউনিয়নের দল-মত নির্বিশেষে সবার ভালবাসা ও সহযোগিতা কামনা করি। আধুনিক, নিরাপদ ও শিক্ষিত একটি ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকারাবদ্ধ ও জনসেবক হিসাবে কাজ করে যেতে চাই।

অ্যাডভোকেট মোঃ শাহজালাল সুলতানাবাদ ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।

পরিশেষে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং শান্তি কামনা করে সবার প্রতি আবারও ঈদের শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা