আলুভর্তা ঝাল ঝাল
বৈশাখের প্রথম সকাল
ইলিশ নাই পোড়া কপাল!
পান্তা পেঁয়াজ কাঁচা মরিচ
টাকি মাছের ভর্তা।
ইলিশ নাই চইলা গেছে
পশ্চিমবঙ্গ কলকাতা।
মৎস্য আপা কইয়া দিছে
শুকনা মরিচ পুইরা
পেয়াজ দিয়ে পান্তা খা,
ইলিশ তোরা ধরিস না
ইশিল এখন জাটকা।
এলো পহেলা বৈশাখ এলো’রে,
তোরা ঢাক ঢোল সানাই বাজারে।
দুঃখ আমার দেশের ইলিশ
দেশের মানুষ পায় না,
স্বাধ থাকলেও সাধ্য নেই
কিনতে তারা পায় না।
যতোই ধরো বায়না
পান্তা-ইলিশ খাই না।
গুরুজনের উপদেশ
এইতো মোদের বাংলাদেশ।