September 25, 2026, 1:46 am
শিরোনামঃ
হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না ; যেগুলো রয়েছে সেগুলো জমা দিতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

আজ সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না, থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে, সেগুলো জমা দিতে হবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলে জানান তিনি।

এ ছাড়া সভায় জানানো হয়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‍্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন উপদেষ্টা রয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‍্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি না, এই পোশাক কিংবা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি হাটে ১০০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাট কর্তৃপক্ষের ভলান্টিয়ারেরা সাধারণত হাসিল দেখাশোনা করে। কিন্তু মলম পার্টি, ছিনতাইসহ নানা অপকর্ম ঠেকাতে আনসার সদস্য মোতায়েনের প্রয়োজন রয়েছে। তাই প্রতিটি হাটে ১০০ জন করে আনসার সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা সাধারণ আনসার সদস্যকে যখন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থায় নিরাপত্তাসেবাসহ সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অঙ্গীভূত করা হয়, তখন তাঁকে অঙ্গীভূত আনসার বলা হয়।

এ ছাড়া ঈদের আগে গার্মেন্টসশ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে বলেও জানান তিনি। তবে কেউ অবৈধ দাবি নিয়ে রাস্তা দখল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা