September 27, 2026, 3:21 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

প্রবাসী ভোটারদের ভোট গ্রহণ বিষয় পথ খুঁজতে অংশীজনদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন!

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ৯টায় প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন-সংক্রান্ত এ সেমিনার অনুষ্ঠিত হবে।

উক্ত সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণ পদ্ধতি ঠিক করতে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেমিনারে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টরা কর্মকর্তাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা যায়, এর আগে ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। সেখানে অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট এই তিনটি পদ্ধতি নিয়ে উপস্থাপনা ও আলোচনা হয়। এরপর ঢাবি, বুয়েট ও এমআইএসটির প্রযুক্তিবিদেরা এ নিয়ে তিনটি প্রতিবেদন জমা দিয়েছেন। তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে তিন পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে-সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তবে কোনো একটি একক পদ্ধতির ওপর ভরসা রাখতে পারেননি কর্মশালায় অংশ নেওয়া প্রযুক্তিবিদেরা।

সম্প্রতি এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ভোট গ্রহণ পদ্ধতি নিয়ে তিনটি প্রতিষ্ঠানের মতামত আমরা অংশীজনের কাছে তুলে ধরব। এ জন্য দল, গণমাধ্যম, সুশীল সমাজ, সংস্কার কমিশনসহ সবাইকে নিয়ে মতবিনিময় করা হবে।’ তিনি বলেন, ভোটের পদ্ধতি নিয়ে কমিশন কাজ করছে। এখন বিষয়টি সবাইকে জানাতে হবে, সবকিছু তাদের সামনে উপস্থাপন করা হবে। এ জন্যই অংশীজনদের নিয়ে এবার বসছে ইসি।

তথ্যসূত্র : আজকের কাগজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা