দেশে চলমান অতিবৃষ্টিজনিত প্রাকৃতিক দুর্যোগের কারণে পূর্বঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ স্থগিত করেছে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য গনমাধ্যমকে জানিয়েছেন।
তবে দিবসটি উপলক্ষে বিভাগীয় শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠানের কথা ছিল।