July 26, 2026, 9:28 am
শিরোনামঃ
বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই

ফেনী পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি শিপন কুমিল্লায় আটক

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান শিপন’কে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।

শিপনের গ্রামের বাড়ী কুমিল্লার বুড়িচং উপজেলায় হরিপুর গ্রামে। তার পিতার নাম হুমায়ূন কবির।

গতকাল বৃহস্পতিবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি দল তাকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছের বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

ওসি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান শিপন জড়িত ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শিপনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা