July 24, 2026, 4:57 am
শিরোনামঃ
অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশা পাইকুরাটিতে মামাশ্বশুরের সাথে পরকীয়া অভিযুক্ত তিন সন্তানের জননী প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী

বানারীপাড়ায় টয়লেটে ঝুলন্ত ৭ম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় ধারালিয়া গ্রামে টয়লেটে (বাথরুম) ঝুলন্ত অবস্থায় জান্নাতুল (১৩) নামের ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্বার করা হয়েছে।

আজ মঙ্গলবার ( ১১জুন) সকালে এ ঘটনা ঘটে। তার মৃত্যুরহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জান্নাতুল ওই গ্রামের সৌদি প্রবাসী পাপনের মেয়ে এবং স্থানীয় সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।

বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন জানান, জান্নাতুলের মা শান্তা পরকীয়ায় আসক্ত। সোমবার (১০ জুন) রাতে তিনি পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।

আজ সকালে জান্নাতুলকে বাসার বাথরুমে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থা থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় কষ্ট ও  লজ্জায় জান্নাতুল আত্মহত্যা করেছে। তারপরেও তার প্রকৃত মৃত্যুরহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য মরদেহ বরিশালে শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আপাতত ইউডি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা