September 7, 2026, 12:46 pm
শিরোনামঃ
মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র মতলব উত্তরের ষাটনল ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ২ ভাইয়ের পরিবার মতলব উত্তরে খালেদা জিয়া স্মৃতি ফ্রিজ-টিভি কাপ ফুটবলের মেগা ফাইনাল অনুষ্ঠিত ; লটারিতে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশ চ্যাম্পিয়ন GENERAL (RETD.) DR AZIZ AHMED’S MILITARY PHILOSOPHY: STRENGTHS AND LIMITATIONS OF LEADERSHIP

বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা?

মতলব প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতানী গ্রামে বাবুল হোসেন (৩২) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন উপজেলার সাতানী গ্রামের শফিকুল ইসলাম ও হাসনে আরা দম্পতির ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোরে পরিবারের সদস্যরা বাবুল হোসেনকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, বাবুল হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে পারিবারিক অশান্তি লেগেই থাকত এবং তিনি প্রায়ই বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এছাড়া তার বাবা শফিকুল ইসলাম ছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। পরিবারের ধারণা, এসব পারিবারিক বিরোধ ও মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সরকারি হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা