September 10, 2026, 11:05 pm
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

বিএনপি নেতা তানভীর হুদার ফুফুর ইন্তেকাল!

মতলব উত্তর প্রতিনিধি :

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার বড় বোন ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা’র ফুফু মোসাম্মৎ জাকিয়া খাতুন মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার বাংলাদেশ সময় আমেরিকার নিউ ইয়র্কের রিচমন্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় চিকিসার মধ্যে ছিলেন।

তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের রাজুর কান্দি। তার স্বামী মৃত মাওলানা দেলোয়ার হোসেন এবং ১ ছেলে মোহাম্মদ মহসিন এবং ১ মেয়ে মরিয়ম মুন নেছা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

এক শোকবার্তায় সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা