October 6, 2026, 11:21 pm
শিরোনামঃ
মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের

বিদেশে খুন হওয়া প্রবাসী সবুজের লাশ ফিরলো গ্রামের বাড়ি ; শোকে মুহ্যমান স্বজনরা

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জীবিকার তাগিদে স্বপ্নের সন্ধানে দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. সবুজ (৩৬)। কিন্তু সেই প্রবাস জীবনেই নির্মম হত্যার শিকার হয়ে ফিরলেন নিথর দেহ হয়ে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে সবুজের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। প্রবাসে নিহত তরুণকে শেষবারের মতো দেখতে গ্রামের শত শত মানুষ ছুটে আসেন। নিহত সবুজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ছোট দুর্গাপুর মিয়াজি বাড়ির মৃত আমছর আলীর একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমান কেরামা এলাকায় ওমান প্রবাসীর হাতে খুন হন সবুজ। প্রায় এক মাস কাগজপত্র ও আইনি প্রক্রিয়ার জটিলতায় লাশ পড়ে ছিল বিদেশের মাটিতে। সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আসে তার মরদেহ।

ঘটনার দিন সবুজ তার ভাড়া বাসায় থাকা এক ওমানি ব্যক্তির কাছে বকেয়া ভাড়া চাইতে গেলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি সবুজের মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সবুজের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর ভাষ্য সবুজ ছিলেন প্রাণবন্ত ও পরিশ্রমী তরুণ। তার অকাল মৃত্যু পরিবার ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সবুজের মা পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেটা কষ্ট করে সংসার চালাতে বিদেশে গিয়েছিল। জানতাম একদিন স্বপ্ন পূরণ করে ফিরবে, কিন্তু আজ সে লাশ হয়ে ফিরলো। আমি এখন কার দিকে তাকাবো?

নিহতের স্ত্রী রীমা আহাজারি করে বলেন, আমার ১০ বছরের ছেলে বাইজিদ বাবার জন্য কাঁদছে। সে এখন বাবাহারা হয়ে গেল। আমাদের জীবনে অন্ধকার নেমে এলো।

বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা