November 22, 2026, 6:08 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

বুয়েট প্রো-ভিসির নেতৃত্বে গোপালগঞ্জ-আমিনবাজার গ্রিড বিপর্যয় তদন্ত কমিটি গঠন!

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

গত শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে জাতীয় গ্রিডের গোপালগঞ্জ-আমিনবাজার ৪০০ কেভি সঞ্চালন লাইনে বিপর্যয় দেখা দিলে খুলনা, যশোর, ফরিদপুরসহ ওই অঞ্চলের ১০ জেলা বিদ্যুৎহীন হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে গ্রিডে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। রাতের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়।

গোপালগঞ্জ-আমিনবাজার গ্রিড বিপর্যয়ের ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরী। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ রোববার সচিবালয়ে এ বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এই কমিটি গ্রিড বিপর্যয় কেন হলো, তা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে। বিপর্যয়ের ঘটনায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় রয়েছে কি না এবং ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ করবে কমিটি। প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কমিটিতে ‘কো-অপ্ট’ বা অন্তর্ভুক্ত করা যাবে।

বুয়েটের উপ-উপাচার্য ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাজহারুল ইসলাম, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য (পিঅ্যান্ডডি) মো. শহীদুল ইসলাম, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) প্রধান প্রকৌশলী (পরিচালন) মো. আব্দুল মজিদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিস্টেম প্রোটেকশন ও টেস্টিং কমিশনিং সেল) মো. আতিকুর রহমান, পিজিবির প্রধান প্রকৌশলী মোহম্মদ ফয়জুল কবির ও বুয়েটের অধ্যাপক ড. মো. এহসান।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বরিশালের কোথাও বিদ্যুৎ ছিল না, খুলনা বিভাগের অধিকাংশ স্থানে বিদ্যুৎ ছিল না, তবে কুষ্টিয়া, ঝিনাইদহ ও ভেড়ামারা এলাকায় বিদ্যুৎ ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, আমিনবাজার-গোপালগঞ্জ ডাবল সার্কিট লাইনের দুটো তার পরস্পরের সংস্পর্শে আসায় গ্রিড বিপর্যয় হয়।

সঞ্চালনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পিজিসিবির প্রকৌশলীরা জানান, গত ১৮ বছরে দেশে পাঁচটি বড় ধরনের গ্রিড বিপর্যয় ঘটেছে। এর মধ্যে দুটি হয়েছে প্রাকৃতিক কারণ ঝড়ের কবলে পড়ে। সঞ্চালন লাইনের দায়িত্বে থাকা পিজিসিবি, পিডিবি, পাওয়ার সেল ও এ-সংক্রান্ত গঠিত তদন্ত কমিটি বাকি তিনটি বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ ও উৎস জানতে পারেনি।

জাতীয় গ্রিড সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে ২০১৪ সালের ১ নভেম্বর। ওই দিন সকালে কুষ্টিয়ার ভেড়ামারার উচ্চক্ষমতার গ্রিড উপকেন্দ্র (এইচভিডিসি) বিপর্যয়ের মধ্যে পড়ে। সে ঘটনার পর দেশের একটি অংশে বিদ্যুৎ চালু করতে এক দিন লেগেছিল। পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় ৩৮ ঘণ্টা লেগে যায়।

প্রথমে এইচভিডিসির পরিচালনার দায়িত্বশীলরা জানিয়েছিলেন, ভারত থেকে আসা বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। এতে আশুগঞ্জ-ভোড়ামারা গ্রিড ট্রিপ করে। তারপরই সারা দেশের বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়।

জাতীয় গ্রিড বিপর্যয়ে ‘ব্ল্যাকআউট’, ২১ জেলা বিদ্যুৎহীনজাতীয় গ্রিড বিপর্যয়ে ‘ব্ল্যাকআউট’, ২১ জেলা বিদ্যুৎহীন

তাঁরা জানান, এ ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটি গ্রিড বিপর্যয়ে কারণ বের করতে পারেনি। ওই কমিটি ৩২টি সুপারিশ দেয়। এর আগে ২০০৭ সালের সিডরের কবলে পড়ে বিপর্যয়ের ঘটনায়ও কমিটি করা হয়। কিন্তু কোনো কমিটির সুপারিশ বাস্তবায়ন করা যায়নি। ফলে জাতীয় গ্রিডকে ঝুঁকিমুক্ত করা যাচ্ছে না।

সাম্প্রতিক বছরের মধ্যে জাতীয় গ্রিড বড়সড় বিপর্যয়ের মুখে পড়ে ২০২২ সালের ৫ অক্টোবর। সেবার জাতীয় গ্রিডের ইস্টার্ন গ্রিড ট্রিপ করে অর্থাৎ বিপর্যয়ের মুখে পড়ে। এতে চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রায় ১০ ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তথ্যসূত্র : আজকের কাগজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা